
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয় তার নতুন ছবি অফিস রোমান্স-এর সহঅভিনেতা ব্রেট গোল্ডস্টেইনকে ঘিরে। শুটিংয়ের সময় দুজনের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন মহলে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এবার সেই জল্পনার স্পষ্ট জবাব দিয়েছেন জেনিফার নিজেই।
সম্প্রতি ছবির প্রচারণায় একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন জেনিফার ও ব্রেট। সেখানে উপস্থাপক তাদের সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করলে জেনিফার বলেন, তিনি যখনই কোনো সহঅভিনেতার সঙ্গে কাজ করেন, তখনই মানুষ তাদের নিয়ে প্রেমের গল্প তৈরি করতে শুরু করে। তবে বাস্তবে এমন ধারণার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি।
প্রেম বা ডেটিংয়ের বিষয়টি আরও স্পষ্ট করে জানতে চাইলে কোনো দ্বিধা না
সাক্ষাৎকারজুড়ে ছিল হাস্যরসের আবহ। ব্রেট মজা করে বলেন, তিনি জেনিফারের পাশে দাঁড়ালেই নাকি প্রেমের গুঞ্জন শুরু হয়ে যায়। এ সময় জেনিফারও উপস্থাপককে উদ্দেশ করে রসিকতা করে বলেন, “আপনি আমাদের অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত আপনিই অস্বস্তিতে পড়ে গেলেন।”
এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, অফিস রোমান্স ছবির শুটিং চলাকালে জেনিফার ও ব্রেটের মধ্যে স্বল্প সময়ের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সেই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং দুজনই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক পেশাগত এবং বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।
/টি