
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন আজ। ১৯৮৫ সালের ২৬ জুন শরীয়তপুর জেলায় জন্ম নেওয়া এই অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। এবারের জন্মদিন তার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ আজই তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন। একই দিনে বাবা–ছেলের জন্মদিন পরিবারে বাড়তি আনন্দ ও আবেগ যোগ করেছে।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন অপূর্ব। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নির্মাতা, সহশিল্পী ও শোবিজ অঙ্গনের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে তার সঙ্গে তোলা ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান, যা দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল অপূর্বর। ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’
২০০৬ সালে নাটক ‘বৈবাহিক’-এর মাধ্যমে তার অভিনয়জীবনের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। এরপর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয় তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং দর্শকদের কাছে তিনি ‘ঘরের বড় ছেলে’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
ব্যক্তিজীবনে নানা ওঠানামার মধ্য দিয়ে গেছেন অপূর্ব। বর্তমানে তিনি স্ত্রী, কন্যা ও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, পাশাপাশি ছেলের সঙ্গেও তার আন্তরিক সম্পর্ক রয়েছে। এখন তিনি ওয়েব কনটেন্টে বেশি ব্যস্ত, সম্প্রতি তার অভিনীত ওয়েবফিল্ম ‘হেডলাইন’ দর্শকদের প্রশংসা পাচ্ছে। অভিনয়ের দীর্ঘ পথচলায় তিনি এখনও দর্শকের ভালোবাসায় এগিয়ে চলেছেন।
/টি