
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর। নির্মাতারা জানিয়েছেন, আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। বড় বাজেটের ভারতীয় চলচ্চিত্র সাধারণত শুক্রবার মুক্তি পেলেও ‘টক্সিক’ মুক্তি পাচ্ছে বুধবার। বরমহালক্ষ্মী পূজা, ওনাম ও রাখি বন্ধনের মতো একাধিক উৎসব ও ছুটিকে কেন্দ্র করে এই কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের ধারণা, টানা ছুটির সুযোগে সিনেমাটি বক্স অফিসে বাড়তি দর্শক টানতে সক্ষম হবে।
মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন পোস্টার। সেখানে যশকে দুটি ভিন্ন রূপে দেখা গেছে। জানা গেছে, চলচ্চিত্রে তার চরিত্রের নাম ‘রায়া’
ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে ‘টক্সিক’। সিনেমাটি একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে ছয়টি ভারতীয় ভাষার পাশাপাশি ইংরেজিতেও মুক্তি দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে বৃহত্তর দর্শকশ্রেণীকে লক্ষ্য করেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত এ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্ষ্মিনী বসন্ত ও তারা সুতারিয়া।
তবে মুক্তির আগেই একাধিকবার পিছিয়েছে ‘টক্সিক’-এর মুক্তির সময়সূচি। প্রথমে ২০২৫ সালের ১০ এপ্রিল সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও শুটিং ও প্রযোজনার কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়। পরে ২০২৬ সালের ১৯ মার্চ নতুন তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত আগামী ২৬ আগস্টকে চূড়ান্ত করা হয়েছে। ‘কেজিএফ’-এর পর যশের সবচেয়ে বড় বাজির সিনেমা হিসেবে বিবেচিত ‘টক্সিক’ ঘিরে দর্শকদের প্রত্যাশা দিন দিন বাড়ছে।
/টি