
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা টেস্টের তৃতীয় দিনে আজান আওয়াইসের উইকেটটি তুলে নিয়ে শুধু ব্রেকথ্রু-ই এনে দেননি, টেস্ট ক্রিকেটে নিজের ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। শতরানের জুটি ভেঙে অভিষিক্ত আজানকে (১০৩) ফেরানোর মাধ্যমেই বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে এই অভিজাত তালিকায় নাম লেখালেন তিনি। মিরপুরের চেনা আঙিনায় তাসকিনের এই অর্জন দেশের পেস বোলিং ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এই অর্জনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত ১৭ বছরে আর কোনো টাইগার পেসার এই মাইলফলক ছুঁতে পারেননি। তাসকিনের আগে ২০০৬ সালে মাশরাফি বিন মুর্তজা এবং ২০০৯ সালে শাহাদাত হোসেন রাজিব উইকেটের ‘ফিফটি’ পূর্ণ করেছিলেন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর তাসকিন এই বন্ধ্যাত্ব কাটালেন,
মাইলফলক ছোঁয়ার পথে তাসকিন পেছনে ফেলেছেন তার দুই পূর্বসূরিকেও। নিজের ১৮তম টেস্টে ৫০ উইকেট পূর্ণ করে তিনি এখন বাংলাদেশের দ্রুততম পেসার। যেখানে মাশরাফির লেগেছিল ১৯টি এবং শাহাদাতের লেগেছিল ২১টি ম্যাচ। ক্যারিয়ারের শুরুর দিকে ইনজুরির সাথে লড়াই করতে হলেও, ফিরে এসে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন ৩১ বছর বয়সী এই তারকা পেসার। অ্যান্টিগায় সবশেষ সিরিজে ১১ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হওয়া তাসকিন বিরতির পরও ধার হারাননি।
বর্তমানে টেস্টে দেশের সফলতম পেসার হিসেবে মাশরাফি বিন মুর্তজার উইকেট সংখ্যা ৭৮ এবং শাহাদাত হোসেনের ৭২। আজানকে ফেরানোর কিছুক্ষণ পরেই পাকিস্তানি অধিনায়ক শান মাসুদকে আউট করে নিজের উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নিয়েছেন তাসকিন। ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া এখন তার জন্য সময়ের ব্যাপার মাত্র।
/টিএ