
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্টে প্রবেশ করা অনেক ব্যবহারকারীর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে পুনরুদ্ধারের জন্য নিবন্ধিত ফোন নম্বর বা দুই স্তরের নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) ব্যবস্থায় প্রবেশাধিকার না থাকলে সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে। এ সমস্যার সমাধানে নতুন ‘সেলফি ভিডিও’ভিত্তিক অ্যাকাউন্ট রিকভারি সুবিধা চালু করেছে গুগল।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মুখের সংক্ষিপ্ত ভিডিও ধারণ করে পরিচয় যাচাইয়ের মাধ্যমে ভুলে যাওয়া জিমেইল বা গুগল অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে পারবেন।
গুগল জানিয়েছে, প্রচলিত সাইন-ইন পদ্ধতি ব্যবহার করা সম্ভব না হলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার সহজ করতেই ‘সেলফি ভিডিও’ নামের এই নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এটি একটি ঐচ্ছিক (অপশনাল) রিকভারি
ব্যবহারকারীকে প্রথমে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে একটি রেফারেন্স ভিডিও ধারণ করতে হবে। এ সময় স্মার্টফোন বা কম্পিউটারের ক্যামেরার সামনে তাকিয়ে মাথা ঘোরানো বা সামান্য নড়াচড়ার মতো কয়েকটি নির্দেশনা অনুসরণ করে ভিডিও ধারণ করতে হবে। ভিডিওটি পরিচয় যাচাইয়ের জন্য নিরাপদে সংরক্ষণ করবে গুগল।
পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব না হলে আবার একটি নতুন সেলফি ভিডিও ধারণ করতে বলা হবে। এরপর নতুন ভিডিওটির সঙ্গে আগে সংরক্ষিত ভিডিও মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে।
গুগল জানিয়েছে, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন ব্যবস্থায় একাধিক নিরাপত্তা স্তর যুক্ত করা হয়েছে। শুধু সংরক্ষিত ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখাই নয়, ক্যামেরার সামনে প্রকৃত ব্যক্তি উপস্থিত আছেন কি না, সেটিও যাচাই করবে প্রযুক্তিটি।
এ ছাড়া পরিচয় যাচাইয়ের সময় ব্যবহৃত স্মার্টফোন বা কম্পিউটার, ব্রাউজারের তথ্য, আইপি ঠিকানা, অবস্থান এবং সাইন-ইনের চেষ্টা অস্বাভাবিক কি না—এসব বিষয়ও বিশ্লেষণ করা হবে।
চেহারার ভিডিও বায়োমেট্রিক তথ্যের অন্তর্ভুক্ত হওয়ায় এর নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর সম্মতি নিয়েই রেফারেন্স ভিডিও ধারণ ও সংরক্ষণ করা হবে। ভিডিওটি এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে রাখা হবে এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে এটি মুছে ফেলতে পারবেন।
গুগলের ভাষ্য, এই ভিডিও শুধুমাত্র সাইন-ইন ও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত অন্যান্য রিকভারি পদ্ধতিও সক্রিয় রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ‘সেলফি ভিডিও’ভিত্তিক অ্যাকাউন্ট রিকভারি সুবিধাটি ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
/টি