
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাবনা প্রতিনিধি
পাবনা জেলা ডিবি পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একাধিক মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (২০ মে) বিকেল ৪ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
এসময় বক্তব্য তিনি বলেন, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮) গত (১৯ মে) বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে
অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে
পরবর্তীতে পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দিলে বিষয়টি পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান তত্ত্বাবধানে ওসি ডিবি রাশিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, পাবনার পৌর মহল্লার ও ঈশ্বরদী এলাকার রনি শেখ (২৫) জাহিদ ইসলাম হাতেম (২৫) শান্ত মিয়া (২৪) রাহাত আলী (২০)সেজান হোসেন (২৫) সাজ্জাদ হোসেন (২০)
সোহেল রানা (৪০) রিফাত হোসেন (১৯)।
অভিযানকালে অপহরণ কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।