
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ১টার দিকে ঢাকা মেট্রো ট-১৮-৭৮৩৬ নম্বরের একটি কয়লাবাহী ট্রাক ভাঙ্গাগেট এলাকায় আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা পর্যাপ্ত সংকেত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।