
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অফিসের সব নারী কর্মীকে নতুন আইফোন দিলেন বস
আর দশটা দিনের মতোই স্বাভাবিক নিয়মে চলছিল অফিসের কার্যক্রম। এমন সময় হঠাৎ করেই সব নারী কর্মীকে মিটিং রুমে ডেকে পাঠান অফিসের বস। সবাই তখন ভাবছিল হয়তো গুরুত্বপূর্ণ কোনো মিটিং শুরু হবে। কিন্তু এরপর যা ঘটলো তা জেনো নিজের চোখে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। সবাই চেয়ার টেনে বসতে যাবে তখনই দেখা যায় প্রতিটি চেয়ারে রয়েছে একটি করে উপহারের বাক্স। আর সেই উপহারের বাক্স খুলতেই আনন্দের শোরগোল পড়ে যায় পুরো রুমে, অনেকেই হয়ে পড়েন আবেগাপ্লুত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তা নেটদুনিয়ায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
বাক্স খুলতেই একে একে বেরিয়ে এলো দামি সব ব্র্যান্ড নিউ আইফোন। পুরো রুমে তখন আনন্দের হুল্লোড়। কেউ হাসছেন, কেউ খুশিতে লাফিয়ে উঠছেন, আবার কেউ বা অবিশ্বাস্য এই উপহার হাতে নিয়ে কাঁদছেন। কিন্তু আসল চমকটা তো তখনও বাকি ছিল!
সবাই যখন মেতে আছেন আনন্দে, তখন রুমে শরবত দিচ্ছিলেন অফিসের পরিচ্ছন্নতাকর্মী এক নারী। তিনি ভাবতেও পারেননি তাঁর জন্যও কোনো উপহার আছে। কিন্তু প্রতিষ্ঠানের এমডি হাসিনা নিশাদ ডেকে নিলেন তাঁকে। আর সবার মতো তাঁর হাতেও তুলে দিলেন একদম নতুন এক আইফোন! হঠাৎ এমন উপহার পেয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এমন সম্মান আর ভালোবাসায় মুহূর্তেই চোখ বেয়ে নেমে এলো আনন্দের জল। বসকে জড়িয়ে ধরে তাঁর কান্নায় ভেঙে পড়ার এই দৃশ্যটিই এখন কাঁপিয়ে বেড়াচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া।
সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, অন্য কোনো নারীর সাফল্য দেখার চেয়ে আনন্দের আর কিছুই নেই। তিনি চান তাঁর প্রতিষ্ঠানের নারীরা যেন আরও আত্মবিশ্বাসী হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। তবে কর্মীদের এমন দামি উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়, এর আগে গত সেপ্টেম্বর মাসেও তাঁর স্বামী ও প্রতিষ্ঠানের মালিক হাসিনা নিশাদ কর্মীদের আইফোন উপহার দিয়েছিলেন। অফিসের পরিচ্ছন্নতাকর্মীসহ সব নারীকে এভাবে সম্মানিত করায় এই দম্পতি এখন নেটদুনিয়ায় ভাসছেন প্রশংসার জোয়ারে।