
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জহির ঠাকুর:
নড়াইলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে এবং মশাবাহিত এই রোগ প্রতিরোধে জেলা সদর এলাকার বয়েজ স্কুল মাঠ ও পুরাতন বাস স্ট্যান্ড চত্বরে একটি বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এই কর্মসূচি শুরু হয়। জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পাশাপাশি আজ নড়াইল সদর উপজেলার বয়েজ স্কুল মাঠ এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। মূলত যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি যেন এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয়
প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু পরিচ্ছন্নতা অভিযান চালিয়েই দায়িত্ব শেষ নয়; ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নগরবাসীর সার্বিক সচেতনতা বৃদ্ধির ওপরও সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।