
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনী করিমপুর সড়কের ২৩৮ নম্বর খতিয়ানের আওতাধীন দোকান উচ্ছেদ আদেশ প্রত্যাহার এবং পূর্বের মালিকদের নামে স্থায়ী বন্দোবস্তের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও দোকান মালিকরা অভিযোগ করেন, তারা ১৯৪২ সালে জেলা সদর স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের (অ্যাকুইজিশন) আগ থেকেই দীর্ঘদিন ধরে বৈধভাবে ওই স্থানে দখলে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ নিয়ে অতীতে একাধিক মামলাও হয়েছে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ উচ্ছেদের নোটিশ দেওয়ায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হলে তাদের জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এতে শতাধিক পরিবার আর্থিকভাবে
তারা আরও বলেন, পূর্বে যেসব ব্যক্তি ও পরিবার এই জায়গার দখল ও ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের নামে স্থায়ী বন্দোবস্ত প্রদান করে বিষয়টির স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে জারি করা উচ্ছেদ আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তাদের দাবি যৌক্তিক এবং তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, দোকান মালিক, ভুক্তভোগী পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং উচ্ছেদ আদেশ প্রত্যাহার করে পূর্বের মালিকদের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান।