
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
“শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই” - এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সফলভাবে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ২০২৬ পালন করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস), ইউনিসেফ, ব্র্যাক এবং সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন।
সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার জাভেদ মিয়ানদাদ জিএফএফও-সমর্থিত প্রকল্পসমূহের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তীতে রাইমসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফকরুল আরেফিন রাইমস-ইউনিসেফ সহযোগিতার আওতায় পরিচালিত বিদ্যমান কার্যক্রমসমূহ
“মাঠের কণ্ঠস্বর” শীর্ষক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। প্যানেলে সুনামগঞ্জ হতে আগত বজ্রপাতে আহত কৃষক, শিক্ষক, শিক্ষার্থী এবং নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কারিগরি অধিবেশনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান বজ্রপাত সতর্কীকরণ ব্যবস্থা এবং বিদ্যমান প্রচার পদ্ধতির ওপর একটি সামগ্রিক উপস্থাপনা প্রদান করেন। তিনি জানান, রাইমসের কারিগরি সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ২০২৫ সালের ১ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে বজ্রপাতের সতর্কবার্তা প্রচার শুরু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এক থেকে ছয় ঘণ্টা আগে বজ্রপাতের সতর্কবার্তা ও করণীয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এরপর রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানী বজ্রপাত সংক্রান্ত প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সিপিআর প্রদান করা হলে অধিকাংশ ক্ষেত্রে জীবন রক্ষা করা সম্ভব।
সমাপনী পর্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার বিভাগের উপপরিচালক মো. শরীফুল হক বিশেষ বক্তব্য প্রদান করেন। এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. জামাল উদ্দিন কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান তাঁর বক্তব্যে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস জাতীয় পর্যায়ে পালনের ক্ষেত্রে সরকারের আগ্রহ প্রকাশ করেন। তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর সুরক্ষা অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।