
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকার মোট ১২৯ টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণের ৩১টি ওয়ার্ডে নেই কোনো পার্ক ও খেলার মাঠ। অপরিকল্পিত নগরায়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার উন্মুক্ত স্থানগুলো দখলে আর দূষণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ-পার্ক রক্ষা এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতে এলাকাবাসীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ : নাগরিক প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহবান জানান বক্তারা।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুন এর সঞ্চালনায় এবং সংস্থার পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন
ইবনুল সাঈদ রানা বলেন মহানগরী, বাংলাদেশে শক্তিশালী আইন থাকা সত্ত্বেও এর বাস্তবায়ন ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা গণপরিসরের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন| প্রতিটি পার্ক-মাঠের বর্তমান নকশা 'মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০', পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও বিধিমালার (২০২৩) এর সাথে সঙ্গতিপূর্ণ কি না, তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করে নিয়মিত সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে.
ˆসয়দা রত্না বলেন, উন্নয়ন কাজে এলাকাবাসীর সম্পৃক্ততা না থাকায় তাদের চাহিদার প্রতিফলন মাঠ-পার্কে থাকছে না| সকল বয়স, লিঙ্গ ও সামর্থ্যরে মানুষের প্রয়োজনীয়তা বিবেচনায় মাঠ-পার্কের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মাঠে প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে গাউস পিয়ারী বলেন, আমাদের নগর পরিকল্পনায় শিশু, প্রতিবন্ধী ব্যক্তি বা নারীদের চাহিদার প্রয়োজনীয়তা বিবেচনায় নেয়া হয় না| আমরা শিশুদের শারীরিক মানসিক বিকাশকে গুরুত্ব দিচ্ছি না বরং খেলার মাঠগুলোকে বাণিজ্যিকীকরণ করছি| বয়োবৃদ্ধরাও ঘরে আটকে থেকে বন্দি জীবন যাপনে বাধ্য হচ্ছেন| একটি অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তুলতে আমাদের সচেষ্ট হতে হবে.
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মান্নান মনির, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: তাহাজ্জাত হোসেন, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস প্রমুখ।
/টি