
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শরীর সুস্থ রাখতে ব্যায়ামের গুরুত্ব অনেক। নিয়মিত শরীরচর্চা পেশির শক্তি ধরে রাখা, হৃদ্যন্ত্র সুস্থ রাখা ও ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। তবে এর সুফল শুধু শারীরিক স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের স্মৃতি ও চিন্তাশক্তি ভালো রাখতেও ভূমিকা রাখতে পারে।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়াম করা মানুষের মস্তিষ্কের চিন্তা ও স্মৃতিনিয়ন্ত্রণকারী কিছু অংশের আয়তন ব্যায়াম না করা মানুষের তুলনায় বেশি হতে পারে। বিশেষ করে ছয় মাস থেকে এক বছর নিয়মিত মাঝারি মাত্রার ব্যায়ামের সঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের আয়তন বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। ব্যায়াম সরাসরি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলার পাশাপাশি
মস্তিষ্কের জন্য কোন ব্যায়াম সবচেয়ে কার্যকর, সে বিষয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে এখন পর্যন্ত হওয়া বেশির ভাগ গবেষণায় হাঁটার মতো ব্যায়াম নিয়ে পরীক্ষা করা হয়েছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের স্নায়ুরোগ বিভাগের সহকারী অধ্যাপক স্কট ম্যাকগিনিসের মতে, হৃদ্স্পন্দন বাড়ায় এমন অন্যান্য বায়বীয় ব্যায়ামেও একই ধরনের উপকার পাওয়া যেতে পারে। এ ছাড়া বয়স্কদের ক্ষেত্রে তাই চি নিয়েও গবেষণায় ইতিবাচক সম্ভাবনার কথা উঠে এসেছে। ধীর ও মনোযোগীভাবে শরীরের বিভিন্ন অঙ্গ সঞ্চালনের এই পদ্ধতিতে নতুন কৌশল শেখা ও মনে রাখার প্রয়োজন হওয়ায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতায় সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা নিয়মিত ব্যায়ামকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করার পরামর্শ দিয়েছেন। মাঝারি মাত্রার ব্যায়াম, যেমন দ্রুত হাঁটা, সপ্তাহে মোট ১৫০ মিনিট করার লক্ষ্য রাখা যেতে পারে। তবে শুরুতেই দীর্ঘ সময় ব্যায়াম করার প্রয়োজন নেই। প্রতিদিন কয়েক মিনিট দিয়ে শুরু করে প্রতি সপ্তাহে সময় ৫ থেকে ১০ মিনিট করে বাড়িয়ে ধীরে ধীরে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
তবে ব্যায়াম শুরু করার পরপরই স্মৃতি বা চিন্তাশক্তিতে বড় পরিবর্তন আশা না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন গবেষণায় ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতার উপকার পেতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তাই কয়েক সপ্তাহ ব্যায়াম করার পর কাঙ্ক্ষিত পরিবর্তন না এলেও হতাশ না হয়ে নিয়মিত অভ্যাস ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও সুস্থ রাখতে দীর্ঘমেয়াদি অভ্যাস হিসেবে ব্যায়াম চালিয়ে যাওয়া উপকারী।
/টি