
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। ব্যস্ত জীবনে সময় বাঁচাতে এই পদ্ধতি অনুসরণ করা হলেও নিয়মিত এমন খাবার খেলে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সঠিকভাবে সংরক্ষণ করলে খাবার থেকে সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব হলেও দীর্ঘ সময় ফ্রিজে রাখলে খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বারবার গরম করার ফলে খাবারে থাকা ভিটামিন ও প্রোটিনের গুণগত মান কমতে পারে। বিশেষ করে ফ্রিজ থেকে বের করেই খাবার সরাসরি গরম করা ঠিক নয়। খাবার কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে এরপর গরম করার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। সরাসরি মাইক্রোওভেনে গরম করার ক্ষেত্রেও অতিরিক্ত তাপ প্রয়োগ
রান্না করা খাবার সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা ও প্যাকেটজাত করার নিয়ম মেনে চলা জরুরি। সঠিকভাবে সংরক্ষণ করলে ফাঙ্গাস ও সংক্রমণের ঝুঁকি কম থাকে। তবে কতক্ষণ খাবার নিরাপদ থাকবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সময়ের পার্থক্য রয়েছে। পুষ্টিবিদ অরিজিৎ দে-এর মতে, সাধারণ রান্না করা খাবার ছয় থেকে আট ঘণ্টা ফ্রিজে রাখা নিরাপদ, বড়জোর ১২ ঘণ্টা। অন্যদিকে দীর্ঘ সময় সংরক্ষণ করলে খাবারের রাসায়নিক উপাদানে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল।
বারবার গরম করা খাবার নিয়মিত খেলে হজমের সমস্যা ও শরীরে প্রদাহের ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যাদের অম্বল, গ্যাস বা হজমের সমস্যা রয়েছে, তাদের জন্য এ ধরনের খাবার নিয়মিত খাওয়া এড়িয়ে চলা উচিত। চিকিৎসক ডা. পাল জানিয়েছেন, খাবার বারবার গরম করার সময় কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে, যা দীর্ঘদিন শরীরে গেলে প্রদাহের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
তবে মাঝেমধ্যে ফ্রিজে সংরক্ষিত খাবার খেলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। মূল বিষয় হলো খাবার সঠিকভাবে সংরক্ষণ করা এবং দীর্ঘদিন রেখে বারবার গরম না করা। বিশেষজ্ঞরা যতটা সম্ভব তাজা রান্না করা খাবার ও তাজা ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টিগুণ পাবে এবং খাবার সংরক্ষণজনিত সম্ভাব্য ঝুঁকিও কমানো সম্ভব হবে।
/টি