logo
youtube logotwitter logofacebook logo
/সংবাদ বিস্তারিত

এটিএন বাংলা

আপডেটঃ

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

অনলাইন সংরক্ষণ

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ - image
১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ, আর পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজেই নিজেদের ঝালিয়ে নেবে তিনটি দল। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ৭ অক্টোবর পাকিস্তান, বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। হ্যাগলি ওভালেই ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে এ সিরিজে ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। প্রতিটি দল প্রত্যেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, ১৪ অক্টোবর হবে ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দিন আগেই এ সিরিজে খেলার কথা জানিয়েছে। গ্রীষ্মকালীন এ সূচিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও যাচ্ছে নিউজিল্যান্ড সফরে।
advertisement
এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

মন্তব্য করুন

footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo