
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে আবুধাবি ত্রিদেশীয় সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাওহীদ হৃদয়ের দল। শেষ পর্যন্ত ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। এই হারের ফলে দলের নেট রানরেট নেমে গেছে মাইনাস ১.৯৮০-এ। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সিরিজে ফাইনালে ওঠার লড়াইয়ে এখন অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের।
বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। তবে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে বাংলাদেশের সামনে এখন জয়ের পাশাপাশি নেট রানরেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের দিকে বিশেষ নজর রাখছে বাংলাদেশ।
আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। এই ম্যাচের ফলের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা। জিম্বাবুয়ে জিতলে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সমীকরণ তুলনামূলক সহজ হবে। সে ক্ষেত্রে আগামী ২০ অক্টোবর শারজায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি কার্যত সেমিফাইনালে রূপ নিতে পারে।
জিম্বাবুয়ে জয় পেলে বাংলাদেশকে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে। তবে শুধু জয় পেলেই চলবে কি না, তা নির্ভর করবে পয়েন্ট ও নেট রানরেটের হিসাবের ওপর। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে বাংলাদেশের রানরেটের ঘাটতি পূরণ করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের ফল বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতলে বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাব আরও জটিল হয়ে যাবে। তখন শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নেট রানরেটেও বড় উন্নতি আনতে হবে বাংলাদেশকে। অর্থাৎ, বড় ব্যবধানে জয়ের বিকল্প থাকবে না টাইগারদের সামনে। বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের জয় পাওয়ায় নেট রানরেটের হিসাবে আপাতত এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। তাই ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে নিজেদের শেষ ম্যাচে ভালো করার পাশাপাশি আজকের ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।
টি/