
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জুলফিকার হায়দার জোসেফ, নাটোর
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু শ্রেনির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর কুমিল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী আব্দুর রহিম (৭) জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেনীর শিক্ষার্থী এবং দিঘইর গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটার দিকে জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত মিশুক (অটোভ্যান) শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আইনগত