অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য এবং পাঠকদের সাথে বইটির আত্মিক সম্পর্ক উদযাপনে অনুষ্ঠিত হলো সত্যায়ন প্রকাশন আয়োজিত ‘বই উৎসব ২০২৬’।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারি। বনানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজক সত্যায়ন প্রকাশন। ‘বইয়ের আলোয় রাঙাই সময়’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, করপোরেট লিডার এবং পাঠকদের এক মিলনমেলা ঘটে।
আনন্দঘন পরিবেশে প্রিয় লেখকের সাথে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য এবং পাঠকদের সাথে

বইটির আত্মিক সম্পর্ক উদযাপন করতেই এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এদিন প্রিয় লেখকের সাথে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে ‘সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধি’ শীর্ষক এক বিশেষ আলোচনা পেশ করেন ড. মিজানুর রহমান আজহারি। তিনি তাঁর বক্তব্যে হায়ারোগ্লিফিক্স বা চিত্রলিপির মাধ্যমে মানুষের লিখন পদ্ধতির ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের জ্ঞানচর্চার বিবর্তন তুলে ধরেন। মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের বই পড়ার চর্চার তুলনা করেন এবং বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শেখ মহিউদ্দিন, ডা. জাহাঙ্গীর কবির, ড. মোহাম্মদ আব্দুর রব, সানাউল্লাহ রাহমানী, মাওলানা সাইমুম সাদী।
সত্যায়ন প্রকাশনের ইসমাইল হোসাইন জানান, ‘এক-নজরে কুরআন’ বইটি যেভাবে দেশ-বিদেশের লাখো পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে। সেই আনন্দকে স্মরণীয় করে রাখতেই আজকের এই আয়োজন। পাঠকদের এই ভালোবাসা আগামীতে আরও মানসম্মত ও সৃজনশীল কাজ করতে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।
/টিএ