
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে অবস্থিত শহীদ আহমদ আলী মহিলা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাদরাসাতুদ দ্বীনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মুহাম্মদ নুরুল হক, ঘাটলা আলিম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম আজম রাফি এবং অত্র মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আহসান উল্লাহ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।