
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নাটোর প্রতিনিধি,
শিশু রামিসা হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা শিশু নির্যাতন ও হত্যার ঘটনা প্রতিরোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।