
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে। এ ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে নলছিটির দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। মামলায় সিরাজ মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো গ্রেপ্তার করা যায়নি সিরাজ মোল্লাকে।
এদিকে, ঘটনার পর দপদপিয়া এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের ভয়ে স্থানীয় অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
টি/