
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠি প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং বিআরটিএ ঝালকাঠি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।