
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকার সঙ্গে চার বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর স্প্যানিশ ফুটবলে ফিরলেন রদ্রি।
২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো স্প্যানিশ লিগে ফিরছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদলের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনার জার্সি বেছে নিয়েছেন এই স্প্যানিশ তারকা।
এর আগে সোমবার (১৭ আগস্ট) লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে স্পেনে পৌঁছান রদ্রি। বার্সেলোনায় পা রাখার পরই তার দলবদল নিয়ে চলা জল্পনার অবসান ঘটে। চার
গত দুই মৌসুমে চোটের কারণে বেশ ভুগতে হয়েছে রদ্রিকে। তবে গত মাসে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনের দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পথে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। তার পারফরম্যান্সই আবারও বিশ্ব ফুটবলে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে তার অবস্থানকে শক্তিশালী করেছে।
ম্যানচেস্টার সিটিতে থাকাকালে সাতটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন রদ্রি। সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল খেলোয়াড়কে নিয়ে এর আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনার খবরও ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত রিয়ালকে নয়, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেই নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন ২০২৪ ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ তারকা।
/টি