
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সফরে দুই দেশের রেল যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে দুই নেতা ভার্চুয়াল মাধ্যমে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে নতুন একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন। ট্রেনটি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করবে। গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন্দ্র শাহর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।
সফরসূচি অনুযায়ী, বালেন্দ্র শাহ মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন। এ ছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ এবং হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন সমঝোতা স্মারক বিনিময় করবেন এবং যৌথ বিবৃতি দেবেন।
দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে নেপালের জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহার করে অতিরিক্ত বিমান চলাচলের পথ চালু, বন্যার পর পুনর্গঠনে ভারতের সহায়তা এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে ভৈরহওয়া ও পোখরার আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য অতিরিক্ত আকাশপথ চায় নেপাল। পাশাপাশি গত ২৬ আগস্ট ভোতেকোশি-রাসুওয়া করিডোরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনে ভারত সরকারের কাছে প্রায় ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছে দেশটি।
এ ছাড়া, ভারতে বিদ্যুৎ রপ্তানি বাড়ানো এবং নেপালের জলবিদ্যুৎ খাতে ভারতীয় বিনিয়োগ নিয়েও আলোচনা হতে পারে। সফরে বালেন্দ্র শাহর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অবকাঠামোমন্ত্রী, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী এবং জ্বালানি ও পানিসম্পদমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী রয়েছেন। ভারতের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ খুঁজতে ব্যবসায়ী ও শিল্পপতিরাও তার সফরসঙ্গী হয়েছেন।
টি/