
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানে নতুন করে হামলার পরিকল্পনা পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌথ সামরিক অভিযানের জন্য ইসরায়েলের চাপ থাকলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। এদিকে নতুন করে হামলা চালানো হবে কি না, তা নিয়ে ওয়াশিংটনে মতবিরোধ চলছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট রোববার (২২ নভেম্বর) মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরানে সম্ভাব্য হামলা অন্তত এক সপ্তাহ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার চেষ্টা ব্যর্থ হলে নতুন করে হামলার অনুমতি দেওয়ার আগে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুত বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছেন। তাঁর ধারণা, এতে ইরান সরকার দুর্বল হয়ে পড়তে পারে, এমনকি সরকারের পতনও ঘটতে পারে।
তবে সামরিক অভিযান চালিয়ে ইরান সরকারের পতন ঘটানো সম্ভব কি না, তা নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাঁদের কেউ কেউ মনে করছেন, নতুন করে হামলার পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখাই যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার পক্ষেও অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ। এ পরিস্থিতিকে এক ইসরায়েলি কর্মকর্তা ‘উদ্বেগ নিয়ে অপেক্ষা করার’ মতো বলে বর্ণনা করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে ১৪টির বেশি তেলবাহী জাহাজ জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজগুলো অবরোধ ভাঙার চেষ্টা করতে পারে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানি জাহাজগুলো অবরোধ ভাঙার চেষ্টা করলে সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে মিসরের উদ্যোগে কাতার, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান কাজ করছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি আলোচনার সুযোগ থাকার কথা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, কূটনীতির পথ এখনো খোলা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাওয়া হাকিম জেফরিস বলেছেন, জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন।
টি/