
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহার করা এই প্ল্যাটফর্মে এতদিন নতুন কারও সঙ্গে যোগাযোগ করতে মোবাইল নম্বর আদান-প্রদান করতে হতো। ফলে গ্রুপ চ্যাট বা অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর প্রকাশের ঝুঁকি থাকত। ব্যবহারকারীদের এই গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে মোবাইল নম্বরের পরিবর্তে অনন্য ‘ইউজার নেম’ ব্যবহারের সুবিধা চালু করছে মেটা।
নতুন ফিচারটি পুরোপুরি চালু হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অন্যকে মোবাইল নম্বর না দিয়ে শুধু ইউজার নেম শেয়ার করা যাবে। তবে অ্যাকাউন্ট খোলার সময় আগের মতোই মোবাইল নম্বর প্রয়োজন হবে। সেই নম্বর অন্য ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান থাকবে না। হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স জানিয়েছেন, বিশেষ
ইউজার নেম তৈরির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম থাকছে। নামটি কমপক্ষে তিন এবং সর্বোচ্চ ৩৫ অক্ষরের হতে হবে। এতে ইংরেজি ছোট হাতের অক্ষর, সংখ্যা, ফুলস্টপ ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে ‘www.’ দিয়ে ইউজার নেম শুরু করা যাবে না এবং শেষে কোনো ডোমেইন যুক্ত করা যাবে না। শুধু সংখ্যা বা প্রতীক দিয়ে নাম তৈরি করা যাবে না; অন্তত একটি ইংরেজি অক্ষর থাকতে হবে। পরিচিত ব্যক্তি, তারকা ও সরকারি কর্মকর্তাদের নামে বিভ্রান্তি বা প্রতারণা ঠেকাতে কিছু গুরুত্বপূর্ণ ইউজার নেম আগেই সংরক্ষণ করে রাখবে হোয়াটসঅ্যাপ।
নতুন ব্যবস্থাটি মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কনটেন্ট নির্মাতা ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজার নেম হোয়াটসঅ্যাপে নিতে চাইলে অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে অ্যাকাউন্ট যুক্ত করে মালিকানা নিশ্চিত করতে হবে। তবে একই নাম ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্য কেউ আগে ব্যবহার করলে সেটি হোয়াটসঅ্যাপে খালি থাকলেও দাবি করা যাবে না। ফিচারটি পর্যায়ক্রমে চালু হচ্ছে এবং ব্যবহারকারীরা প্রোফাইল সেটিংসে গিয়ে নিজেদের অ্যাকাউন্টে এটি এসেছে কি না দেখতে পারবেন। ইউজার নেম বুকিংয়ের প্রক্রিয়াটি মোবাইল অ্যাপ থেকেই করা যাবে।
তবে মোবাইল নম্বর গোপন রাখার সুবিধা এলেও গোপনীয়তার সব ঝুঁকি দূর হবে না বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞদের কেউ কেউ। তাদের মতে, ইউজার নেম ব্যক্তিগত নম্বর আড়াল করলেও মেটাডেটাসহ অন্যান্য তথ্যের গোপনীয়তার বিষয়টি আলাদা করে বিবেচনা করতে হবে। প্রতারণা ও অপব্যবহার ঠেকাতে হোয়াটসঅ্যাপ একাধিক নিরাপত্তাব্যবস্থা রাখছে। এর মধ্যে ‘ইউজার নেম কি’ নামে একটি সংক্ষিপ্ত কোড ব্যবস্থাও রয়েছে। এটি সক্রিয় থাকলে নির্দিষ্ট ইউজার নেম ও কোড না জানা পর্যন্ত অপরিচিত কেউ প্রথমবার মেসেজ পাঠাতে পারবে না। পাশাপাশি আগের মতোই ব্লক ও রিপোর্ট করার সুবিধা থাকবে।
/টি