
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, যেভাবে ভূপাতিত করল সৌদি
একটির পর একটি বিস্ফোরণ, আকাশে ছুটে আসছে একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এক শহরের আতঙ্ক কাটতে না কাটতেই আরেক শহরে নতুন হুমকি। সৌদির আকাশ যেন ক্রমেই হয়ে উঠছে অশান্ত। এবার সেই আতঙ্কের ছায়া পৌঁছে গেছে পবিত্র মক্কা নগরীর কাছাকাছি। মুহূর্তের মধ্যে সক্রিয় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো সৌদিজুড়ে হামলার পর এবার কি মক্কাকেই ঘিরে বাড়ছে বিপদ?
ঘটনার শুরুটা সৌদির অন্য শহরগুলোতে হলেও সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন মক্কার দিকে এগিয়ে আসছিল। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি শনাক্ত করে
জোটের ভাষ্যমতে, মক্কাকে লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীর এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলেও দাবি করেছে তারা। এই ঘটনার মাত্র একদিন আগেই সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তায়েফে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানায় জোট। তাদের দাবি, এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি বাড়ি ও দুটি যানবাহন।
এবার মক্কার কাছে ড্রোনের ঘটনায় নতুন করে সামনে এসেছে পবিত্র নগরীর নিরাপত্তার প্রশ্ন। তুর্কি আল-মালিকি বলেছেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা তাদের রেড লাইন। এমন হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অর্থাৎ, সৌদির বিভিন্ন শহরে হামলার পর এবার মক্কার দিকে ড্রোন হামলার চেষ্টা। যদিও আকাশেই থামানো গেছে হুমকি, কিন্তু এই ঘটনার পর সৌদি আরবজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও গভীর হলো।