
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিনোদনজগতের তারকাদের মধ্যেও। কেউ পূজামণ্ডপে ঘুরে উদ্যাপন করছেন উৎসব, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন বিশেষ মুহূর্ত। সেই তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। মহাষ্টমীতে লাল পেড়ে সাদা শাড়িতে সেজে ভক্তদের নজর কেড়েছেন ‘পোড়ামন ২’ সিনেমার এই অভিনেত্রী।
দুর্গাপূজার প্রথম দিন থেকেই উৎসব উদ্যাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা। সপ্তমীতে বনানীর একটি আলোচিত পূজামণ্ডপে গিয়েছিলেন তিনি। সেখানকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর এবার মহাষ্টমীর সাজে ধরা দিলেন এই অভিনেত্রী। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পূজার বিশেষ মুহূর্ত।
প্রকাশিত ছবিতে পূজাকে দেখা গেছে লাল পেড়ে ছোট নকশার সাদা শাড়িতে। হাতে চুড়ি ও গলায় হালকা গয়নায় তাঁর সাজ ছিল বেশ সাবলীল। জাঁকজমকপূর্ণ সাজের বদলে সাধারণ অথচ আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, গ্রামের কোনো পূজামণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী। বাড়ির ভেতরে তৈরি মণ্ডপের পাশাপাশি পুকুরপাড়েও ছবি তুলেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে পেয়েছেন প্রশংসাসূচক মন্তব্য।
ছবির ক্যাপশনে পূজা চেরি লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা-সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’ একই সঙ্গে সবার মঙ্গল কামনা করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। তাঁর এই শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে শান্তি, বিশ্বাস ও নতুন আশার প্রত্যাশা।
এদিকে বড় পর্দায় পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছিল আরও আগে। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা হয়েছে। তবে এবার দুর্গাপূজার সাজ ও শুভেচ্ছাবার্তার মধ্য দিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন উৎসবের আমেজে।
টি/