
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য মো. নুরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য লুৎফুর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক কামরুল আহসান। এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্যদের পরিবর্তন করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এত দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তন হয়নি। এবার অধ্যাপক কামরুল
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে ঢাকার সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করা হয়। একই সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এ এস মো. আবদুল হাছিবকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য করা হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণের আগেই অব্যাহতি পান এবং মো. নুরুল ইসলামকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এখন নুরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হলো।
টি/