
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মাত্র ৩২ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন ইংলিশ ডিফেন্ডার জো ব্রায়ান। ফুলহামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ মৌসুম খেলা এই ফুটবলার সর্বশেষ ছিলেন চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালে। ফুটবলের প্রতি আগের সেই আগ্রহ আর অনুভব না করা এবং নিজের মানসিক শান্তির জন্যই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে ব্রায়ান জানান, খেলোয়াড়ি জীবনের পর্দা নামানোর এটাই সঠিক সময় মনে হয়েছে তার। নিখুঁত সমাপ্তি না হলেও অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি শান্তিতে আছেন এবং জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত। একই সঙ্গে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পাশে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
মাত্র আট বছর বয়সে ব্রিস্টল সিটির একাডেমিতে যোগ
ফুলহামের হয়ে ব্রায়ানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় আসে ২০১৯-২০ মৌসুমে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে জোড়া গোল করে দলকে প্রিমিয়ার লিগে তুলে দেন তিনি। বিশেষ করে অতিরিক্ত সময়ে প্রায় ৪০ গজ দূর থেকে করা দুর্দান্ত ফ্রি-কিকের গোলটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে আছে। ফুলহামের হয়ে মোট ১১৭ ম্যাচ খেলেছেন ব্রায়ান।
২০২৩ সালে ফুলহাম ছাড়ার পর মিলওয়ালে যোগ দেন ব্রায়ান। এর আগে ধারে ফরাসি ক্লাব নিসের হয়েও খেলেছেন তিনি। মিলওয়ালই হয়ে থাকল তার পেশাদার ক্যারিয়ারের শেষ ঠিকানা। অবসরের ঘোষণার পর সাবেক ফুলহাম অধিনায়ক টম কেয়ার্নি তাকে ‘ফুলহামের কিংবদন্তি’ হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলও তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
সূত্র: ফুলহাম এফসি
টি/