
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নির্মাণের পরেও উদ্বোধন না হওয়া লক্ষ্মীপুর সদর হাসপাতালের ১৫০ শয্যার নতুন ভবন চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত। বৃহস্পতিবার(২৬নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী আশ্বস্ত করেন।
কালের কণ্ঠের প্রতিবেদক জুনাইদ আল হাবিব প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নে বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের নবনির্মিত ভবন দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও উদ্বোধন হচ্ছে না৷ এতে ফ্লোরেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
প্রশ্নের উত্তরে এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেন, একটা মজার জিনিস আমরা দেখলাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসপাতালের নামে স্থাপনা তৈরি করে চলে গেছে উনারা (বিগত সরকার)। শুধু বিল্ডিং তৈরি হয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং, ওটার কোন প্রশাসনিক অনুমোদন হয়নি, ওটার কোন দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। প্রোপ্রার কোন হ্যান্ডওভার হয় নাই, এমন একটা না, অসংখ্য বিল্ডিংয়ের তথ্য আমরা পেয়েছি।
তিনি আরো বলেন, ৫ই আগস্টের পরিবর্তনের পর দুর্নীতিবাজ ঠিকাদাররা পালিয়ে গেছে। সেখানে প্রশাসনিক জটিলতা আছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কথা এই মুহুর্তে আমার মনে নেই, এটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, সবই আমাদের এ সিস্টেমের মধ্যে রেখে আমরা আমাদের সামান্য যে সম্বলটুকু আছে, দুর্নীতির পরেও যে উচ্ছিষ্টটুকু আমরা পেয়েছি, সেটাকে ব্যবহার করে এগিয়ে নেব।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন জেলার ২০লাখ মানুষ। ভবন সংকট হওয়ায় এখানকার চিকিৎসা ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়। স্থানীয়রা এ সংকট উত্তরণে মানববন্ধন করলেও কার্যত কোন সমাধান আসেনি।