
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি সুবিধা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠকে এসব আহ্বান জানান তিনি। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে গম ও সার সরবরাহে রাশিয়ার ভূমিকার কথা উল্লেখ করে হুমায়ুন কবির সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে অমীমাংসিত চুক্তি ও দলিলগুলো দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতে দক্ষ অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বৃত্তি ও একাডেমিক বিনিময় বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দেয় মস্কো। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে রাশিয়া আগ্রহী।
টি/