
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে সিরি আ’র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান। অধিনায়ক লাউতারো মার্তিনেজের জোড়া গোল ও মার্কাস থুরামের এক গোলে রোমাঞ্চকর জয় তুলে নেয় ক্রিস্তিয়ান কিভুর দল। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করে ইন্টারের নায়ক বনে যান লাউতারো।
শনিবার সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিরতির ঠিক আগে ফেদেরিকো দিমারকোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ইন্টার। বিরতির পর অবশ্য দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নাপোলি। ৫০ মিনিটে ফিরতি বল কাজে লাগিয়ে গোল করেন মাত্তেও পলিতানো। তিন মিনিট পর জিওভান্নি দি লরেঞ্জোর পাস
দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৬ মিনিটে লাউতারো মার্তিনেজের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমায় ইন্টার। এরপর আক্রমণের ধার বাড়াতে একাধিক বদলি নামান কোচ কিভু। তার কৌশল কাজে আসে ৮২ মিনিটে। কার্লোস অগুস্তোর ক্রস থেকে হেডে গোল করে ইন্টারকে সমতায় ফেরান মার্কাস থুরাম। ২-২ হওয়ার পর জয়ের জন্য দুই দলই মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে আসা বল পেছনের পোস্টে পেয়ে কাছ থেকে জালে পাঠান লাউতারো। নিজের দ্বিতীয় গোল করে ইন্টারকে অবিশ্বাস্য ৩-২ ব্যবধানের জয় এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এই জয়ে নতুন মৌসুমে সিরি আ’তে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ইন্টার মিলান। ম্যাচ শেষে কোচ ক্রিস্তিয়ান কিভু জানান, জয়ের জন্য ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তই তাদের সাফল্য এনে দিয়েছে। ২-২ হওয়ার পর দুই দল যেভাবে জয়ের জন্য আক্রমণ করেছে, ইতালিয়ান ফুটবলে এমন ম্যাচ খুব বেশি দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি। নাপোলির বিপক্ষে এই প্রত্যাবর্তনের জয় মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামার আগে ইন্টারের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
/টি