
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে অস্থিরতা। সিরিজের মাঝপথে স্কোয়াডে বড় পরিবর্তনের পাশাপাশি এবার শাস্তির মুখে পড়তে পারেন দুই অভিজ্ঞ ক্রিকেটার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান। অধারাবাহিক পারফরম্যান্সের সমালোচনার মধ্যেই ইমামের চোট নিয়ে তদন্ত এবং রিজওয়ানের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পায়ের চোটের কারণে দুই ইনিংসেই ব্যাটিংয়ে নামেননি ইমাম-উল-হক। তবে তার চোটের ধরন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ইমামকে এক থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করতে পারে পিসিবি। তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন
ইমামের বিরুদ্ধে ভুয়া বা অতিরঞ্জিত চোটের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ড সফরের একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইনডোর নেট সেশনে একটি বল তার ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত করার পর তিনি চোটের লক্ষণ অতিরঞ্জিত করেছিলেন। এ ঘটনায় চিকিৎসা দলের সদস্যদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছিল। এবার লর্ডস টেস্টের ঘটনা সামনে আসায় পুরোনো অভিযোগও তদন্তের আওতায় আসতে পারে।
অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ানের শৃঙ্খলা নিয়েও পিসিবির মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। এ বিষয়ে সাবেক অধিনায়ককে তলব করা হতে পারে। তার দেওয়া জবাব সন্তোষজনক না হলে ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলে তার জায়গা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের স্কোয়াড থেকে ইমাম ও রিজওয়ানের সঙ্গে বাদ পড়েছেন সালমান আলী আগা, আলী উসমান, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শেহজাদ।
এদিকে সিরিজের মাঝপথে একসঙ্গে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেটে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কোচিং স্টাফ ও নির্বাচক প্যানেলেও এসেছে পরিবর্তন। টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দেওয়ার পর নির্বাচক প্যানেলের সদস্য মিসবাহ-উল-হকও পদত্যাগপত্র দিয়েছেন। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজের ব্যর্থতার পাশাপাশি মাঠের বাইরের নানা ঘটনায় চাপে রয়েছে পিসিবি। ইমাম ও রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত এবং সম্ভাব্য শাস্তি সেই সংকটকে আরও গভীর করতে পারে।
/টি