
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের বোলারদের দুর্দান্ত শুরুতে বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের একেবারে শুরুতেই কোনো রান না তুলেই তিন উইকেট হারায় সফরকারীরা। এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল খুব অল্প রানেই গুটিয়ে যেতে পারে অজিদের ইনিংস। টাইগার বোলারদের ধারাবাহিক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণও চলে আসে স্বাগতিকদের হাতে।
প্রথম ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছিলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস ও কামেরন গ্রিনের মতো গুরুত্বপূর্ণ ব্যাটাররা দ্রুত সাজঘরে ফিরে গেলে আরও সংকটে পড়ে সফরকারীরা।
বাংলাদেশের বোলাররা শুরু থেকে আক্রমণাত্মক মনোভাব ধরে রেখে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চেপে ধরেন। একের পর এক উইকেট তুলে নিয়ে
তবে ষষ্ঠ উইকেট পতনের পর কিছুটা স্বস্তি খুঁজে পায় সফরকারীরা। দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট। দুজনই দায়িত্বশীল ব্যাটিং করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। তাদের জুটিতে ধীরে ধীরে ইনিংস মেরামত করে লড়াইয়ে ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৮৪ রান। লাবুশেন ও বার্টলেটের দৃঢ় ব্যাটিংয়ে দলটি এখন সম্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে, যদিও ম্যাচে বাংলাদেশের বোলাররাই এখন পর্যন্ত আধিপত্য বজায় রেখেছেন।
/টি