
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচের চিত্র বদলে গেছে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। বিকেল ৫টা ১৫ মিনিটে পুনরায় খেলা শুরু হয়।
ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই তারা হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। বাংলাদেশের পেস আক্রমণে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাসকিন একটি এবং মুস্তাফিজ দুটি উইকেট নিয়ে অজিদের
শুরুর ধাক্কা সামাল দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। মাঝের দিকে জশ ইংলিস কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ৩৮ বলে ৩৪ রান করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জুটি গড়তে পারেননি অন্য ব্যাটাররা। ফলে অস্ট্রেলিয়ার রান তোলার গতি দীর্ঘ সময় ধরে মন্থর ছিল।
ইনিংসের শেষভাগে মারনাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেটের ১০৩ রানের জুটি অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যায়। বার্টলেট ফিফটি পূরণ করে আউট হলেও লাবুশেন অর্ধশতক তুলে অপরাজিত থাকেন। তাদের এই জুটির সুবাদেই অস্ট্রেলিয়া ৪২ ওভারে ১৮৭ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট শিকার করেন, আর তানভীর ইসলাম নেন দুটি উইকেট।
বৃষ্টির কারণে ওভার কমে যাওয়ায় ম্যাচের প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার এবং বাকি চারজন বোলার সর্বোচ্চ ৮ ওভার করে বল করতে পারবেন। এছাড়া ১-৮ ওভার পর্যন্ত প্রথম, ৯-২৫ ওভার পর্যন্ত দ্বিতীয় এবং ২৬-৪১ ওভার পর্যন্ত তৃতীয় পাওয়ারপ্লে নির্ধারণ করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করেছে।
/টি