
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশ কুয়েতে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। একইসঙ্গে দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ফল।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতের এই পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি এবং দীর্ঘ শান্তি আলোচনার
সেন্টকমের দাবি, বন্দর আব্বাসের যে সামরিক স্থাপনাটিতে হামলা চালানো হয়েছে, সেখান থেকে আরও একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ওয়াশিংটন এই হামলাকে পরিমিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি যুদ্ধবিরতি বজায় রাখার অংশ। তবে সাম্প্রতিক এই হামলা বিদ্যমান যুদ্ধবিরতির ভবিষ্যৎকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আধা-সরকারি তাসনিম বার্তাসংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের ওপর হওয়া মার্কিন ‘আগ্রাসনের উৎস’ হিসেবে চিহ্নিত একটি মার্কিন বিমানঘাঁটিতে স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে হামলা চালানো হয়েছে। এছাড়া আইআরজিসি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, হরমুজ প্রণালিতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। চলমান এই সংঘাতের প্রভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির দামও বেড়েছে।
সূত্র: আলজাজিরা
/টি