
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের জনপ্রিয় ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ছড়িয়ে পড়েন তিনি। নিজের অস্বস্তির কথা এক গৃহকর্মীকে জানিয়েছিলেন তিনি।
এক্স হ্যান্ডেলে তার নাতনি জানাই ভোঁসলে লেখেন, আমার ঠাকুরমা খুবই ক্লান্ত। ফুসফুসেও সংক্রমণ হয়েছে। তাই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সবাইকে অনুরোধ, দয়া করে আপাতত আমাদের একা ছেড়ে দিন। আমাদের গোপনীয়তাকে সম্মান দিন।
তারা আশা করেছিলেন, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষরক্ষা হল না। আশা ভোঁসলের মৃত্যুতে সংগীত দুনিয়ার এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য
আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আশা ভোঁসলেজি হাসপাতালে শুনে গভীরভাবে চিন্তিত। ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোকের নেমে এসেছে ভারতীয় সংগীতজগতে।
আশা ভোঁসলে ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেননাথ মাঙ্গেসকার ছিলেন সংগীতশিল্পী ও চলচ্চিত্র প্রযোজক। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ছিলেন আশা ভোঁসলের বড় বোন।
/টিএ