
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে নতুন করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলা কিংবা হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে জানাজার কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাবে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে। এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী
আগামী ৪ জুলাই তেহরানে খামেনির রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এ সময় কোম ও ইরাকেও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানাজার নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান, মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ জারি করেছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনির শাহাদাত কোনো সমাপ্তি নয়, বরং নতুন পথচলার সূচনা।
হরমুজ প্রণালি নিয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, সব তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে এবং নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি আগ্রাসী যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়; এটি ইরানের সার্বভৌমত্বের আওতাধীন এলাকা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সও জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ইরানের সশস্ত্র বাহিনীর ‘লাল রেখা’।
এদিকে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আলোচনায় মূলত হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও ইরানের জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতার কয়েকটি বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং খামেনির দাফনের পর দুই দেশের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এবারের বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি।
/টি