
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই আয়োজন ঘিরে কোনো ধরনের ঝুঁকি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে আগত উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ইরানি বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্তজুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে, যাতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
আকরামিনিয়া আরও জানান, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বক্ষণ আকাশসীমায় নজরদারি
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর চার মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা হিসেবে বিবেচিত হচ্ছে, যা ছয় দিনব্যাপী বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে।
শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জানাজার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর তেহরানের রাস্তায় শোক মিছিল বের হয়ে ৭ জুলাই পবিত্র শহর কোম এবং পরে ইরাকের নজফ ও কারবালায় পৌঁছাবে। ৯ জুলাই খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। কর্তৃপক্ষের আশা, দেড় থেকে দুই কোটি মানুষ এই আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।
/টি