
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত ইরান ও তুরস্ক সফর করবেন। সফরের প্রথম পর্বে তিনি ইরানে অবস্থান করবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। তিনি জানান, শাহবাজ শরিফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন।
সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বার্তাও তুলে ধরা হবে
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, শাহবাজ শরিফ ইরানের নেতৃত্ব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাবেন। একই সঙ্গে এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণের প্রতি পাকিস্তানের সংহতি পুনর্ব্যক্ত করবেন।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনে তিনি নিহত হন। আগামী ৪ জুলাই তেহরানে তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র মাশহাদ শহরে দাফনের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
/টিএ