
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি নিম্নমুখী বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, চাল ও মাংসের দাম কমার প্রভাবে জুলাইয়ে মূল্যস্ফীতি আট মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এসময় বিবিএসের তথ্যও সঠিক বলে দাবি করেন তিনি।
এক সাংবাদিক অর্থমন্ত্রীর কাছে জানতে চান, বিবিএসের প্রতিবেদনে জুলাইয়ে মূল্যস্ফীতির যে তথ্য (৮ দশমিক ৩২ শতাংশ) দেখানো হয়েছে, তা সাধারণ মানুষের কাছে ‘বিশ্বাসযোগ্য নয়’। জুলাই মাসে সব জিনিসের দাম বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল বেশি। কিন্তু সরকার বলছে মূল্যস্ফীতি কমেছে। এর কারণ কি?
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী
জুলাইয়ের শেষ দিকে টানা বৃষ্টি ও বিভিন্ন জেলায় জলাবদ্ধতার কারণে কাঁচাবাজারে ছিল অস্থিরতা। এর মধ্যে জুন থেকেই জ্বালানির দাম বাড়তি ছিল। পাশাপাশি বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ছিল ঊর্ধ্বমুখী।
সরবরাহ সংকটের কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। দুই-তিনটি বাদে অধিকাংশ সবজির দামই এখন কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। এর মধ্যে কাঁচামরিচের দাম ছিল সবচেয়ে বেশি। বাজার ও মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩৪০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ডিমের দামও ছিল ঊর্ধ্বমুখী।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আগের সময়ের তুলনায় ব্রয়লার মুরগির দাম সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে।