
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করবে জাতীয়
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে হবে। এ জন্য টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে তথ্য জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭। এসব নম্বরে চাঁদ দেখার তথ্য জানানোর পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় তা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
/টি