
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!
অস্ত্রের শক্তিতে মধ্যপ্রাচ্য কাঁপানো ইসরাইল কি এবার ভেতর থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে? তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় ঠিক এমন এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন তথ্য উঠে এসেছে। গত তিন বছরে দেশটিতে দেশত্যাগের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে রেকর্ড ২ লাখ ৬৮ হাজারেরও বেশি নাগরিক দীর্ঘ সময়ের জন্য ইসরাইল ত্যাগ করেছেন। যেখানে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৬০ হাজার মানুষ দেশ ছাড়তেন, সেখানে গত তিন বছরে বার্ষিক গড় দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজারে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে
বিশেষজ্ঞরা এই গণ-দেশত্যাগকে ইসরাইলের ভবিষ্যতের জন্য একটি বড় "কৌশলগত হুমকি" হিসেবে দেখছেন। কারণ, দেশত্যাগকারীদের মধ্যে সিংহভাগই উচ্চশিক্ষিত এবং দক্ষ পেশাজীবী। এদের মধ্যে রয়েছেন নামী চিকিৎসক, পিএইচডিধারী গবেষক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের প্রযুক্তি খাতের উদ্যোক্তারা।
ইসরাইলের অর্থনীতি মূলত উচ্চপ্রযুক্তি (High-Tech) খাত এবং জ্ঞানভিত্তিক শিল্পের ওপর দাঁড়িয়ে আছে। মেধাবী ও দক্ষ জনশক্তির এই অভাব দেশটির অর্থনীতিতে মারাত্মক ধস নামাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে তরুণ বিজ্ঞানী ও করদাতারা দ্রুত দেশ ছাড়ায় দেশের অভ্যন্তরীণ জনসংখ্যার কাঠামো এবং রাজস্ব আদায়ে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।
মূলত ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং পরবর্তীতে লেবানন, সিরিয়া ও ইরানের সাথে চলমান সামরিক সংঘাতের কারণে সৃষ্ট তীব্র নিরাপত্তাহীনতাই নাগরিকদের দেশ ছাড়ার মূল কারণ। গবেষকদের মতে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এই ধারা আগামী দিনগুলোতে আরও তীব্র রূপ নিতে পারে। তবে যুদ্ধের এই ভয়াবহতা কি শেষ পর্যন্ত ইসরাইলকে এক মেধাশূন্য ও সংকটাপন্ন রাষ্ট্রে পরিণত করতে চলেছে?