
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে হাজির হয়ে বরাবরের মতোই সবার নজর কেড়েছেন ‘কুইন অব কান’খ্যাত সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারের উৎসবের শেষ দিনে তিনি বেছে নিয়েছিলেন একেবারে ভিন্নধর্মী একটি সাদা টাক্সেডো লুক। স্টাইলিশ সেই পোশাকের সঙ্গে পালকের বোয়া আর নতুন হেয়ারস্টাইলের মেলবন্ধনে রেড কার্পেটে এক অনন্যা ও অপরূপী রূপে ধরা দেন এই অভিনেত্রী। তার এই সাহসী ও রাজকীয় লুকটি ইতিমধ্যেই ফ্যাশন দুনিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে।
কানের মঞ্চে সাবেক এই বিশ্বসুন্দরীর জন্য পালকের বোয়াযুক্ত কাস্টম পোশাকটি তৈরি করেছেন বিখ্যাত চীনা ডিজাইনার চেনি চ্যান। এর স্টাইলিংয়ের মূল দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত
রেড কার্পেটের এই লুকে ঐশ্বরিয়া কোনো ভারী গহনা ব্যবহার না করে অত্যন্ত পরিমার্জিত ফ্যাশন বেছে নিয়েছেন। তিনি পায়ে পরেছিলেন সাদা পিপ-টো পাম্পস এবং আঙুলে জড়িয়েছিলেন চমৎকার ডায়মন্ড রিং। তবে পোশাকের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বারগান্ডি রঙের খোলা চুল। সফট ব্লোআউট ওয়েভে সাজানো তার এই নতুন হেয়ারস্টাইলটিকে অনেকেই ফ্যাশন বিশ্লেষকরা অভিনেত্রীর সাম্প্রতিক সময়ের সেরা লুকগুলোর একটি বলে আখ্যায়িত করছেন।
পোশাকের সূক্ষ্ম কারুকাজ এবং মেকআপেও ছিল আভিজাত্যের ছোঁয়া। অভিনেত্রীর মেকআপে ব্যবহার করা হয়েছিল গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, হাইলাইটার ও সফট ব্রোঞ্জারের এক নিখুঁত কম্বিনেশন। তাছাড়া তার বিশেষ টাক্সেডোতে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল-খচিত বোতাম এবং স্তরযুক্ত নচ ল্যাপেল। জ্যাকেটের প্যাডেড শোল্ডার, ফুল স্লিভ এবং কাফে লেস ট্রিম পুরো লুকে একটি চমৎকার নাটকীয়তা যোগ করেছিল, যেখানে কোমরের ফিটিং কাটটি তার অবয়বকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
জ্যাকেটের ভেতরে এই বলিউড ডিভা পরেছিলেন লেস এমব্রয়ডারির কাজ করা একটি সাদা বুস্টিয়ার এবং সাথে ছিল সিলভার সিকুইন-খচিত ফ্লেয়ার প্যান্ট। তবে পুরো অবয়বকে অন্য সবার চেয়ে আলাদা করেছে পালক দিয়ে তৈরি টেকসই বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের একটি বিশেষ শাল। সব মিলিয়ে কানের সমাপনী দিনে এই চোখধাঁধানো রূপের মাধ্যমে ঐশ্বরিয়া রাই বচ্চন যেন বিশ্বমঞ্চে আবারও প্রমাণ করলেন—কেন তিনি ফ্যাশন সাম্রাজ্যের অবিসংবাদিত রানী এবং কেন তিনি এখনও সেরা।
/টিএ