
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ও সদা হাস্যোজ্জ্বল সংগীতশিল্পী শানের স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল গত ২১ মে। বিশেষ এই দিনে জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা ভক্তদের সামনে এনেছেন তিনি। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে রাধিকা জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে এসেছেন তিনি। আর এই পোস্টে তার মানসিক অবসাদ ও তা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পই ফুটে উঠেছে।
সংগীতশিল্পী শানের সুরেলা কণ্ঠের পাশাপাশি তার মুখের মিষ্টি হাসির ভক্ত সংখ্যাও নেহায়েত কম নয়। অনুরাগীদের মতে, শানের এই হাসি তাদের ইতিবাচক শক্তি জোগায়। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল ভিন্ন। গত একটি বছর ধরে মারাত্মক মানসিক অবসাদে ভুগছিলেন গায়কের স্ত্রী
মানসিক অবসাদকে জয় করতে গত এক বছরে নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রাধিকা। সঠিক চিকিৎসা ও থেরাপির পর বর্তমানে নিজেকে অনেক বেশি সুখী, হালকা এবং আত্মসচেতন বলে মনে করছেন তিনি। জন্মদিনের আবহে নিজের এই মানসিক পরিবর্তন ও সুস্থ হয়ে ওঠার সার্টিফিকেটকেই জীবনের সবচেয়ে বড় উপহার বলে মানছেন শানপত্নী। রাধিকা বলেন, "নিজেকে উন্নত করাই ছিল এ বছরের উপহার। আর এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে গর্বের জন্মদিন।"
সামাজিক মাধ্যমের ওই পোস্টে রাধিকা জানান, তিনি নিয়মিত মনোবিদের পরামর্শ নিয়েছেন এবং নিজের মানসিক সুস্থতার একটি প্রশংসাপত্রের ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ক্যাপশনে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন— "জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। এ বছরটা আমার কাছে একদম আলাদা। এই জন্মদিনে নিজেকে আরও শক্তিশালী এবং সম্পূর্ণ মনে হচ্ছে।"
রাধিকা স্পষ্ট ভাষায় জানান, তিনি যে অবসাদের মধ্য দিয়ে গেছেন তা কখনোই লুকিয়ে রাখতে চাননি। এটি তার জীবনের অন্যতম কঠিন সময় হলেও নিজের ওপর এবং চিকিৎসার ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল যে সুস্থ হওয়া সম্ভব। তবে এই লড়াইয়ে পরিবারের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, "আমার পরিবারের সমর্থন ছাড়া এই জয় সম্ভব হতো না। আমার স্বামী শান, সন্তান সোহম ও মাহি, আমার বাবা-মা এবং বোনেরা সবসময়ে ছায়ার মতো আমার পাশে ছিলেন।"
/টিএ