
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান বরাবরই অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের আত্মসম্মানের প্রশ্নে সোচ্চার। এবারও তার ব্যতিক্রম হলো না। মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের অতি-উৎসাহী আচরণে তীব্র ক্ষোভ ও হতাশা উগরে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরক বার্তা দিয়েছেন এই অভিনেতা। তারকাদের ব্যক্তিগত ও সংবেদনশীল মুহূর্তকে ক্যামেরাবন্দি করার এই প্রবণতা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন বলিউড সুলতান।
সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে সালমান খানকে দেখা মাত্রই তাকে ফ্রেমবন্দি করার জন্য হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। রেস্টুরেন্ট কিংবা হাসপাতালের মতো জায়গায় তারকাদের এমন ব্যক্তিগত মুহূর্তে বাধা দেওয়াকে একদমই ভালোভাবে নেননি সালমান। হাসপাতালের সেই কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে তাকে কেবলই একটি ‘কনটেন্ট’ বানিয়ে অর্থ উপার্জনের
"আমি বরাবরই সংবাদমাধ্যমের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাজকে সম্মান করেছি। সবসময় চেয়েছি তারা যেন নিজেদের কাজ শান্তিতে করতে পারেন।"
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে নিজের এই ক্ষোভের কথা জানান সালমান। তিনি স্পষ্ট করেন যে, গণমাধ্যমের প্রতি তার শ্রদ্ধা থাকলেও অন্যের দুঃখ-কষ্টকে পুঁজি করে ব্যবসা করার এই নোংরা প্রবণতা তাকে ভীষণভাবে ব্যথিত করেছে।
হাসপাতালের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংবাদমাধ্যমের একাংশের প্রতি তীব্র প্রশ্ন তুলে ভাইজান বলেন, ‘কারও জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ?’ একই সাথে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিয়ে ৬০ বছর বয়সী এই তারকা হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আমি ৬০ বছর বয়সে পৌঁছেছি ঠিকই, কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে দিতে পারেন।’
/টিএ