
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের দীর্ঘদিনের জ্বালানি সংকটের টেকসই সমাধানে বহুমুখী মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন তিনি।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্যদের মৌখিক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য ও রূপরেখাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দুর্বল করে রাখার পাশাপাশি দীর্ঘদিন পর্যাপ্ত অনুসন্ধান না চালানো এবং আমদানিনির্ভরতার কারণে দেশে দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট তৈরি হয়েছে।