
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর এ প্রজ্ঞাপন জারি করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি নবম পে কমিশনের সুপারিশ মূল্যায়ন এবং বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে পারে।
অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন বেতনকাঠামো তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে। আর নতুন ভাতা ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নবম পে কমিশনের মূল সুপারিশের
সূত্রগুলো বলছে, শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব থাকলেও তা বাস্তবায়নে প্রশাসনিক ও গাণিতিক জটিলতা দেখা দেয়। বিশেষ করে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীর ক্ষেত্রে প্রস্তাবিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করলে প্রকৃত বেতন বৃদ্ধি খুবই সামান্য হতো, এমনকি কারও কারও মোট বেতন সাময়িকভাবে কমে যাওয়ার আশঙ্কাও ছিল। সরকারি কর্মচারীদের আপত্তির পর বাস্তবায়ন কমিটি নতুন করে দুই ধাপে পে-স্কেল কার্যকরের সুপারিশ করেছে।
এর আগে ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এদিকে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত করেছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
/টি