
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৭ জুন) নতুন মূল্য ঘোষণা করে, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একই সঙ্গে প্রতি ভরি রুপার দামও ১৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড ও পিওর সিলভারের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৪৪০
বাজুসের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে ২৫ জুন সোনার দাম কমানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। সর্বশেষ এই বৃদ্ধির ফলে চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৮২ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪১ বার বেড়েছে, ৪০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় হয়েছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৫০ বার, যার মধ্যে ২৫ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে।
/টি